ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

নেইমারের প্রশংসা করে তাকে বিশ্বকাপে দেখতে চাইলেন মেসি

#

স্পোর্টস ডেস্ক

০৯ মে, ২০২৬,  12:23 PM

news image

বার্সেলোনা ও পিএসজিতে একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। দুজনের মাঝে ভালো বন্ধুত্বের বিষয়টি অনেকবারই সামনে এসেছে। অথচ দুজন যথাক্রমে প্রতিনিধিত্ব করছেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের হয়ে। নেইমারকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় দাবি করে তাকে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আলবিসেলেস্তে তরকা মেসি।

পডকাস্ট অনুষ্ঠান ‘লো দেল পোলো শো’তে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘বিশ্বকাপে আমরা সেরা খেলোয়াড়দের পেতে চাই এবং নেইমারের ফর্ম যেমনই হোক না কেন, সে তাদের একজন হয়ে থাকবে। বিশ্বকাপে তাকে দেখতে পাওয়া চমৎকার বিষয় হবে, কারণ ব্রাজিল এবং ফুটবলের জন্য সে অনেক কিছু। আমার আশা সে সেখানে থাকবে, কিন্তু আমরা নিরপেক্ষ হতে পারি না, কারণ তার সবসময়ই সেখানে থাকা উচিত।’

‘আমি (নেইমারকে নিয়ে কথা বলার সময়) নিরপেক্ষ হতে পারি না। নেইমার অবশ্যই ভালো একজন বন্ধু, তাকে বিশ্বকাপে খেলতে দেখতে পছন্দ করব। তার সঙ্গে ভালো কিছুই ঘটুক। কারণ সে মানুষ হিসেবেও চমৎকার, ভালো কিছুই প্রাপ্য সে এবং আমি আশা করি সেখানে (ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে) থাকবে সে’, আরও যোগ করেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি।

এই মুহূর্তে মেসি ৩৮ বছর বয়সে দাঁড়িয়ে, খুব অভাবনীয় কিছু না ঘটলে তিনি এবারই শেষ বিশ্বকাপ খেলতে নামবেন।  অন্যদিকে, তারচেয়ে ৪ বছরের ছোট হলেও বার্সেলোনায় চার মৌসুম এবং পিএসজিতে দুই মৌসুম একসঙ্গে খেলার পর দারুণ উষ্ণ সম্পর্ক গড়ে উঠে মেসি-নেইমারের মধ্যে। দুজনেই ২০২৩ সালে পিএসজি ছেড়ে যান। আর্জেন্টাইন অধিনায়ক এমএলএস ক্লাব ইন্টার মায়ামি এবং সেলেসাও তারকা সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে যোগ দেন। মেসি আমেরিকান সকারে বিপ্লব তৈরি করলেও, নেইমার ইনজুরিতে জর্জরিত সৌদি অধ্যায়ে ইতি টেনে ফিরেছেন শৈশবের ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে।

সাবেক ক্লাব সতীর্থ নেইমারকে প্রশংসা ভাসিয়ে মেসি বলছেন, ‘তার খুবই বিশেষ ক্যারিশমা আছে। সে অত্যন্ত সহজ-সরল এবং প্রাণবন্ত একজন মানুষ। কোনো রকম কৃত্রিমতা ছাড়াই সে জীবন কাটাতে পছন্দ করে এবং কে কী ভাবল, তা নিয়ে সে মাথা ঘামায় না। সে নিজের জীবন উপভোগ করে, সন্তুষ্ট থাকে এবং তার সামগ্রিক বিষয় খুবই প্রাকৃতিক।’

নেইমার নিজেও শেষবারের মতো বিশ্বকাপ খেলতে মরিয়া। যে কারণে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির কথামতো বিশ্বকাপ দলে জায়গা পেতে সর্বোচ্চ নিবেদন দিয়ে যাচ্ছেন। ব্রাজিলের সর্বকালের এই সেরা গোলদাতা (৭৯ গোল) অবশ্য জাতীয় দলে সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। এসিএল ইনজুরির কারণে লম্বা সময় বাইরে থাকার পর আরও কিছু ছোট ছোট চোট নেইমারের জাতীয় দলে ফেরায় দেয়াল তুলে দিয়েছে। তাকে নিয়ে আশাবাদী শোনালেও দলে থাকার নিশ্চয়তা দেননি আনচেলত্তি, ‘সে শতভাগ ফিট হয়ে ফেরার মতো সামর্থ্য রাখে।’ 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির