ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে সাংবাদিক আউয়াল চৌধুরীকে সংবর্ধনা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৩,  7:07 PM

news image

বিশিষ্ট লেখক, সাংবাদিক ও সাহিত‍্যিক আউয়াল চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে নিউইয়র্কে অবস্থিত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। 

শুক্রবার (২১ জুলাই ) সন্ধ্যায় নিউ ইয়র্ক ব্রুকলিনের চার্চ ম‍্যাকডোনাল্ডে অবস্থিত কোম্পানি গঞ্জ সমিতি হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় সাংবাদিকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আউয়াল চৌধুরী বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এটি সবাই করতে পারে না। এর জন‍্য প্রয়োজন হয় আলাদা যোগ্যতার। প্রবাসে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থাকা অনেক কঠিন। কিন্তু সেই কাজটিই করে যাচ্ছেন অনেকে। আমি এ জন‍্য সকলকে সাধুবাদ জানাই। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক লাভলু আনসারি, টিভি চ‍্যানেল বাংলাভিশনের সাবেক সাংবাদিক কামরুল হাসান, সাংবাদিক জসীমউদ্দীন, শামসুদ্দিন আজাদ, যমুনা টেলিভিশনের নিউইয়র্ক প্রতিনিধি আজিম উদ্দিন অভি, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার শহীদ উল্লাহ কায়সার, সৈয়দ জহির উদ্দিন আজাদ, বিজনেস পোস্টের শাহিন হাওলাদার, মোঃ জাফর উল্লাহ, সাংবাদিক ও কলামিস্ট আম্বিয়া বেগম, টিভি চ‍্যানেল এটিএন বাংলার সাবেক সাংবাদিক আলমগীর কবির, মিলেনিয়াম টিভির প্রফেসর সৈয়দ আজাদ, জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার মুরাদ হোসেন প্রমুখ।
পরে আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের সদস্যরাও তাকে শুভেচ্ছা জানান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির