ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

নমুনার সঙ্গে ব্যালটের প্রতীকে অমিল, ভোটগ্রহণ স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২৪,  12:28 PM

news image

বগুড়ায় নমুনা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারের প্রতীকের মিল না থাকায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের (পুরুষ) ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও তৃতীয় ধাপের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ভোট স্থগিতের বিষয়টি  নিশ্চিত করেছেন।

এর আগে নমুনা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারে প্রতীকের অমিল থাকার অভিযোগ তোলেন ইফতারুল ইসলাম মামুন নামের এক প্রার্থী। তিনি আইসক্রিম প্রতীকে বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট করছেন।

তিনি অভিযোগ করে বলেন, আমাকে প্রতীক বরাদ্দের দিন কাঠিওয়ালা আইসক্রিমের ছবি দেওয়া হয়। সেই প্রতীক নিয়েই আমি প্রচারণা চালাই। আজ ভোট শুরু হওয়ার পর দেখলাম ব্যালটে বরাদ্দ প্রতীকের সঙ্গে মিল নেই। সেখানে ফুলের মতো দেখতে কুলফি আইসক্রিম দেওয়া হয়েছে। এতে ভোটাররা আমার প্রতীক চিনতে পারছেন না। আমি নির্বাচন অফিসে গিয়েও কাউকে পাচ্ছি না।

তিনি আরও বলেন, আমি রিটার্নিং কর্মকর্তাকে ফোন করেছিলাম। তিনি এখন আমাকে ফেসবুকে প্রচারণা চালাতে বলছেন। আমি এখন নিরুপায়। আমি কোথায় কী করবো বুঝতেও পারছি না।

এই প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের (পুরুষ) ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ব্যালট পেপারে প্রতীকের মিল না থাকায় সদর উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যানের ভোট স্থগিত করা হয়েছে। তবে নির্বাচন কমিশন থেকে লিখিত চিঠি আসেনি।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচনী প্রতীক ভুল হওয়ায় এই নির্বাচন স্থগিত করা হয়েছে। একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির