ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার

নতুন বিজ্ঞাপনে নিপুণ

#

বিনোদন ডেস্ক

০৮ আগস্ট, ২০২৩,  12:25 PM

news image

বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন চিত্রনায়িকা নিপুণ। পাশাপাশি নিজের ব্যবসাও সমানতালে চালাচ্ছেন। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ভাগ্য’। বছরের শুরুর দিকেই মুক্তি পেয়েছিল সিনেমাটি।এরপর বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ‘সুজন মাঝি’র সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। সিনেমাটির শুটিং শেষের পথে।

এরই মধ্যে নতুন আরও একটি কাজের খবর দিলেন এই অভিনেত্রী। জানালেন, আকাশ আমিন পরিচালিত নতুন একটি বিজ্ঞাপনের শুটিং করে ফিরেছেন। চায়ের এই বিজ্ঞাপনটির শুটিং ঢাকার অদূরে ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে হয়েছে।

নিপুণ বলেন, ‘সমিতি ও সিনেমার শুটিংয়ের ব্যস্ততার কারণে নিজের ব্যবসায় তেমন মনোযোগ দিতে পারছিলাম না। এখন ব্যবসায় কিছুটা মনোযোগ দিচ্ছি। এরই মধ্যে নতুন বিজ্ঞাপনের প্রস্তাবটি আসে। বিজ্ঞাপনটির কনসেপ্ট বেশ পছন্দ হয়। তাই সময় করে এর শিডিউল দিই। কয়েকদিন আগে ফিল্ম ভ্যালিতে এর শুটিং শেষ করি।’২০১৩ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘পরিচয়’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে অভিষিক্ত হন তিনি। অভিনেত্রী নিপুণ আক্তারের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো– ‘এই তো ভালোবাসা’, ‘জান তুমি প্রাণ তুমি’, ‘অন্তর্ধান’।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির