ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতি দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ, ২০২৫,  12:39 PM

news image

ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ হয়েছেন। শনিবার (১ মার্চ) সকালে ধামরাই ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ধামরাই পৌর এলাকার কুমড়াইল মহল্লায় কুববাত হোসেনের মালিকানাধীন তিন তলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা আসিফ (২৪) ও তার স্ত্রী শান্তা (২১)। তারা ধামরাইয়ের কুমড়াইলে ভাড়া বাসায় থাকতেন। আসিফ রিকশাচালক ও তার স্ত্রী একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ ভবনের নিচতলা থেকে বিকট শব্দ শুনে প্রতিবেশীরা বের হন। পরে ওই ভবনের নিচতলায় আগুন দেখে তারা নেভানোর চেষ্টা করেন। আগুন নিভলে কক্ষের ভেতর থেকে ওই দম্পতিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম বলেন, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) শামীম বলেন, স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তি ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কক্ষের ভেতরে সব এলোমেলো। ওই কক্ষে থাকা এক দম্পতি দগ্ধ হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির