ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ধামইরহাটে ১৮ বিঘা জমির বীজতলা নষ্ট করলো আপন ভাই-ভাতিজা

#

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  11:26 AM

news image

নওগাঁর ধামইরহাটে আপন ভাই-ভাতিজার বিরুদ্ধে ১৮ বিঘা জমির বীজতলা নষ্ট করার করার অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিকারক রাসায়নিক স্প্রে করে শত্রুতাবশতঃ এই কর্মকান্ড চালিয়েছেন আপনজন নামক প্রতিপক্ষরা। এতে ভুক্তভোগীর প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবী করেন ভুক্তভোগী ইসমাইল হোসেন। উপজেলার জাহানপুর ইউনিয়নে নানাইচ এলাকায় এই ঘটনা ঘটে।

ধামইরহাট থানার অভিযোগ সূত্রে ও সরেজমিন গিয়ে দেখা যায়, জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার মৃত ছফির উদ্দিনের দুই ছেলে ইসমাইল হোসেন ও আবু বক্করের পরিবারের সাথে তুচ্ছ একটি ঘটনা নিয়ে মারামারি ও পরবর্তীতে কোর্টে মামলায় উভয় পরিবারে শত্রুতার সৃষ্টি হয়।

মামলা দিয়ে ইসমাইল হোসেন ও তার ছেলেকে হাজত বাস করিয়েছেন প্রতিপক্ষ আবু বক্কর ও তার ছেলেরা। এরই ধারাবাহিকতায় গত ৭ ফেব্রুয়ারী ইসমাইল হোসেন ও তার ছেলেরা জমিতে পানি দিতে আসাকালে ১৮ বিঘা জমির জন্য রোপন করা বীজ তলার পাশ দিয়ে প্রতিপক্ষ সামসুজ্জামান ও ফারুককে বিষ ছিটানো স্প্রে মেশিন নিয়ে যেতে দেখে, ইতিপূর্বেও তাদের হুমকিও দিয়ে আসছিল প্রতিপক্ষরা। ১ দিন পরেই বীজতলা বিবর্ণ হয়ে গেলে ভুক্তভোগী ইসমাইল হোসেন ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।      তবে অভিযোগ অস্বীকার করে বিবাদী সামসুজ্জামান বলেন, ‘আমাদের সাথে যেহেতু দ্বন্দ রয়েছে সেহেতু আমাদের দোষারোপ করতেই পারে, তবে আমরা কারও বীজতলায় কীটনাষক দেইনি বা কে দিয়েছে তাও আমরা জানিনা।’ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সোলাইমান জানান, আমি ঘটনাস্থলে গিয়ে বীজতলা নষ্ট হতে দেখেছি, এবং বিষয়টি আমার উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত ও স্বাক্ষ্য-প্রমান সাপেক্ষে প্রকৃত দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির