ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

দেশে ৫৫ জনের ওমিক্রন শনাক্ত

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২২,  11:25 AM

news image

দেশে আরও ২২ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণের দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এনিয়ে মোট ৫৫ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) নতুন এসব রোগীর ওমিক্রনে আক্রান্তের খবর দিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)। 

এতে দেখা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১২ জন রাজধানীর মহাখালী এলাকার বাসিন্দা। বাকিদের মধ্যে উত্তরার চার জন, বাসাবোর দুই জন এবং চাঁনখারপুল এলাকার বাসিন্দা চার জন। নতুন করে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়াদের মধ্যে ১২ জন পুরুষ ও নারী ১০ জন। তাদের মধ্যে ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরীও রয়েছেন।

গত ১২ জানুয়ারি দেশে প্রথমবারের মতো ঢাকার বাইরে তিনজনের ওমিক্রন শনাক্তের খবর আসে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নমুনা সংগ্রহের পর তাদের জিনোম সিকোয়েন্স করে ওমিক্রনে আক্রান্তের কথা জানা যায়। এর আগে গত ১০ জানুয়ারি দেশে ৯ জনের দেহে ওমিক্রন শনাক্তের খবর জানায়। ৮ জানুয়ারি একজনের ওমিক্রন শনাক্তের খবর পাওয়া যায়। তার আগে ৬ জানুয়ারি ১০ জন এবং গত ৩১ ডিসেম্বর তিন জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। 

তবে দেশে সর্বপ্রথম গত ১১ ডিসেম্বর দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। তারা জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার। তারাসহ পরে যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছেন সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির