ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

দেশে শান্তি আছে বলেই উন্নয়ন করতে পারছে সরকার : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২২,  1:59 PM

news image

দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩২তম জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন। গাজীপুরের আনসার একাডেমির সমাবেশে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সরকার দেশের উন্নয়নে কাজ করছে। দেশের উন্নয়ন মানেই প্রতিটি পরিবারের উন্নয়ন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় আছে বলেই সরকার উন্নয়ন করতে পারছে। আর উন্নয়ন করতে পেরেছে বলেই উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এ মর্যাদা ধরে রাখতে হবে।

এ সময় আনসারদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-জঙ্গি দমনে আনসার সদস্যরা ভূমিকা রাখছে। ভাষা আন্দোলনে জীবন দিয়েছে আনসার সদস্য আব্দুল জব্বার। মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দিয়েছে। দেশের সব উন্নয়ন কার্যক্রমে এলাকায় নিরাপত্তা দেয় আনসার সদস্যরা।

তিনি বলেন, ২০১৩-১৪ সালে বিএনপির অগ্নিসন্ত্রাস দমনে ভূমিকা রেখেছে আনসার সদস্যরা। সেবা ও সাহসিকতা পদক পেয়েছে ১৬২ জন।

আনসারদের জন্য সরকারের উদ্যোগ তুলে ধরে শেখ হাসিনা বলেন, অফিসারদের পাশাপাশি আনসার সদস্যদের জন্য বিদেশে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। আনসারদের রেশনের সঙ্গে অতিরিক্ত ডাল-চিনি দেওয়া হচ্ছে। বেতন বৈষম্য দূর করা হয়েছে, নতুন শাড়ি দেওয়া হয়েছে। এই বাহিনীর উন্নয়নের জন্য আনসার ওয়েলফেয়ার ট্রাষ্ট গঠন করা হয়েছে।

এসময় খেলাধুলায় আনসার সদস্যদের অসামান্য সফলতা আছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির