ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

দেশে রেকর্ড পরিমাণ চা উৎপাদন

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  11:48 AM

news image

করোনাকালেও দেশের ইতিহাসে রেকর্ড চা উৎপাদন হয়েছে। ২০২১ সালে দেশের ১৬৭টি বাগানে চায়ের মোট উৎপাদন প্রায় পৌনে ১০ কোটি কেজি। অনুকূল আবহাওয়া আর যথাযথ রক্ষণাবেক্ষণের ফলে উৎপাদন বেড়েছে বলে জানালেন বাগান মালিকরা। তবে চোরাই পথে আসা নিম্নমানের চায়ের কারণে ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ তাদের।

সিলেটের মালনীছড়া বাগান দিয়ে এই অঞ্চলে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় ১৮৫৪ সালে। আর বর্তমানে দেশে চা বাগানের সংখ্যা ১৬৭টি। যা সিলেট, চট্টগ্রাম, উত্তরবঙ্গ ও পার্বত্য এলাকায় অবস্থিত।

গত ১৯ জানুয়ারি প্রকাশিত চা বোর্ডের প্রতিবেদন অনুযায়ী, এবছর সর্বোচ্চ ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি চা উৎপাদন হয়েছে। চা উৎপাদনে রেকর্ড গড়ায় খুশি শ্রমিকরাও।

বাগান মালিকরা জানালেন, অনুকুল আবহওয়ায় চায়ের উৎপাদন ভালো হয়েছে। অনাবাদী জমিগুলো চা বাগানের আওতায় আনা গেলে উৎপাদন আরো বাড়বে বলে আশাবাদী তারা।

নানামুখী পদক্ষেপের ফলে উৎপাদন বেড়েছে বলে জানালেন, চা বোর্ডের পরিচালক। চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক জানালেন, চা বাগানে পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম হওয়ায় উৎপাদন বেড়েছে। এর আগে, ২০১৯ সালে চায়ের উৎপাদন হয়েছিলো ৯ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির