ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

দেশের ৩ অঞ্চলে শিলাবৃষ্টির আভাস

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২২,  12:13 PM

news image

রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৮ এপ্রিল) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায়ও আবহাওয়া পরিস্থিতি গত ২৪ ঘণ্টার মতো থাকবে। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও ময়মনসিংহ ও সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বলে জানান তিনি।

এই আবহাওয়াবিদ জানান, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রাজশাহী, পাবনা, দিনাজপুর ও যশোর অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় বাতাসের গতি ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার থাকবে।

আগামী তিন দিন বৃষ্টি বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির