ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে : এমপি মুকুল

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  11:54 AM

news image

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলার দৌলতখানে শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার  (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায়  দৌলতখান উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীর।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান  এর  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-২ (দৌলতখান -বোরহানউদ্দিন)  আসনের সংসদ সদস্য আলী আজম মুকুর।এ সময় তিনি বলেন,বিএনপি - জামাত জোট আন্দোলনের নামে দেশকে নিয়ে  ষড়যন্ত্রমূলক অপরাজনীতি ও সস্ত্রাস নৈরাজ্যে সৃষ্টির অপচেষ্টা  করছে। জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের যেকোনো মূল্যে  রুখে দিতে হবে। দেশের মানুষের নিরাপত্তায় আওয়ামী লীগ নেতাকর্মীরা সব সময় জনগণের পাশে আছে পাশে থাকবে । বিএনপি-জামাত জোট শান্তির দেশে পুনরায় আগুন সন্ত্রাস করতে চাইলে  তার দাঁত ভাঙা জবাব দেয়ার জন্য সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি  ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর,পৌর মেয়র জাকির হোসেন তালুকদার , উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, আইনুন নাহার বিনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ কিরণ তালুকদার, গোলাম নবী নবু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু,জামাল উদ্দিন মাস্টার, প্রচার সম্পাদক আলাউদ্দিন রতন,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির