ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও ইসির বৈঠক আজ বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

দেশত্যাগের সময় কিংফিশার রেস্টুরেন্টের লেকভিউ বারের মালিক আটক

#

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২২,  11:37 AM

news image

দেশত্যাগের সময় রাজধানী উত্তরার কিংফিশার রেস্টুরেন্টের লেকভিউ বারের মালিক মো. মুক্তার হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২৩ অক্টোবর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, বিমানবন্দরে মুক্তার হোসেন অন্তর্বর্তী জামিনের একটি ছবি দেখায়। কিন্তু, সেটাতে দেশের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। পরে তাকে ডিবি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, মামলার আসামি হওয়ায় দেশত্যাগের সময় বিমানবন্দরের ইমগ্রেশন পুলিশ প্রথমে তাকে আটক করে। পরে তারা ডিবি পুলিশকে খবর দেয়।

এর আগে গত ৬ অক্টোবর রাজধানীর উত্তরার কিংফিশার রেস্টুরেন্টের লেকভিউ বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করে ডিবি পুলিশ। ওই রাতে তার গুলশানের বারেও অভিযান চালানো হয়। ওই অভিযানের ঘটনায় গুলশান থানায় করা মামলায় মুক্তারকে আসামি করা হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির