ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

দুবাই থেকে ফিরে বরিশালে সাকিব

#

স্পোর্টস ডেস্ক

২২ আগস্ট, ২০২৩,  12:13 PM

news image

বেশ ব্যস্ত সময়ই পার করছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি শেষে খেলেছেন লঙ্কান প্রিমিয়ার লিগে। সেখানে প্লে-অফ পর্যন্ত ছিলেন গল টাইটান্স শিবিরে। এলপিএল শেষ করেই দুবাই গিয়েছেন সাকিব। ছিলেন স্বর্ণের দোকানের উদ্বোধন অনুষ্ঠানে। সেখান থেকে সোমবার দেশে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর আজ মঙ্গলবার গিয়েছেন বরিশালে। 

বরিশালে সাকিব অবশ্য ক্রিকেটীয় কোন কাজে নয়। গিয়েছেন সমাজ সচেতনতার অংশ হিসেবে। বরিশালের আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের আয়োজনে বিনামূল্যে ঔষধ বিতরণ এবং রক্তদান কর্মসূচীতে অংশ নিচ্ছেন তিনি। 

গৌরনদী পাইলট হাই স্কুলে সকাল ১০টা নাগাদ হেলিকপ্টারে পৌঁছেছেন সাকিব। এসময় স্থানীয় ভক্তরা করতালির আর স্লোগান মুখরিত করেছেন পুরো এলাকা। জানা গিয়েছে, বেলা বারোটা নাগাদ আবারো ঢাকায় ফিরে আসবেন টাইগার অধিনায়ক।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির