ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও ইসির বৈঠক আজ বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

দুপুরে বিএনপির বিক্ষোভ ও গণমিছিল

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২২,  1:16 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ কারাবন্দি কেন্দ্রীয় নেতাদের মুক্তি, বিএনপির নয়াপল্টন কার্যালয়ে হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদ এবং নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগরসহ প্রতিটি মহানগরে বিক্ষোভ ও গণমিছিল কর্মসূচি পালন করা হবে। 

আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্ববায়ক আমানউল্লাহ আমান।

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

ওই দিন বিএনপি নেতৃবৃন্দ সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে ১০ দফা দাবি উত্থাপন করে। সেই দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৪ ডিসেম্বর ঢাকা মহানগরীসহ সারা দেশের প্রতিটি জেলা-উপজেলায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির