ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

দুই দিনের অচলাবস্থার পর চট্টগ্রাম বন্দর পুরোদমে সচল

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২৫,  12:16 PM

news image

দুই দিন বন্ধ থাকার পর অবশেষে সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বন্দরে জাহাজ থেকে আমদানি কনটেইনার নামানো হচ্ছে। আবার বেসরকারি ডিপো থেকে রপ্তানি কনটেইনার বন্দরে এনে জাহাজে তুলে দেওয়া হচ্ছে। বন্দর থেকে কনটেইনার খুলে পণ্য খালাসও শুরু হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ডাকা 'শাটডাউন' কর্মসূচি প্রত্যাহারের পর গতকাল রাত থেকেই কাস্টমসের অনুমোদন সাপেক্ষে বন্দরের কাজ ফের সচল হয়।

গত শনিবার থেকে গতকাল রোববার রাত সাড়ে ৯টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ছিল। এর ফলে চট্টগ্রাম বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানিসংক্রান্ত কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়, কারণ কাস্টমসের অনুমোদন ছাড়া বন্দরের কোনো কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। গতকাল রাতে ঢাকায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা আসে।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম নিশ্চিত করেছেন যে, কর্মসূচি প্রত্যাহারের পর গতকাল রাতে আংশিকভাবে কাজ শুরু হলেও আজ সকাল থেকে আমদানি-রপ্তানিসংক্রান্ত সব কার্যক্রম পুরোদমে চলছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির