ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি

#

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২৪,  12:16 PM

news image

উত্তরের জেলা দিনাজপুরে টানা চার দিন ধরে কমছে রাতের তাপমাত্রা। কদিন ধরে রাতের শুরু থেকে ভোর পর্যন্ত কুয়াশা পড়েছে। কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা অনুভূত হয়। তবে সূর্য ওঠার পর থেকে কমতে থাকে শীত। সকাল থেকে ঝলমলে রোদ ছড়িয়ে পড়ে চারদিক।

রোববার (১ ডিসেম্বর) সকাল ৬টায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে শনিবার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কয়েক দিনের তুলনায় ঘন কুয়াশা না থাকলেও শীতের মাত্রাটা বেড়েছে কিছুটা। তবে বেলা বাড়ার সঙ্গে ঝলমলে রোদে সকাল সকাল কাজে যোগ দিয়েছে দিনমজুর ও কৃষি শ্রমিকরা।

দিনাজপুরের আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, জেলায় শীত শুরু হয়ে গেছে। ভোর থেকে কুয়াশা দেখা যাচ্ছে। রোববার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির