ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী বাজেটের প্রভাব নেই সবজির বাজারে বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী ইরানের সঙ্গে বড় সমঝোতা হয়েছে, সপ্তাহের শেষেই চুক্তি হতে পারে

দক্ষিণ আফ্রিকা সিরিজের দুই টেস্ট ঢাকা ও চট্টগ্রামে

#

স্পোর্টস ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২৪,  7:48 AM

news image

রাজনৈতিক অস্থিরতার কারণে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারছে না বাংলাদেশ। একই কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের সফরও স্থগিত হয়েছে। শঙ্কা আছে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফর নিয়েও। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে দেশটির ক্রিকেট বোর্ড। তবে দক্ষিণ আফ্রিকা এলে সিরিজের দুটি টেস্টের ভেন্যু ঠিক করে রেখেছে বিসিবি।

বিসিবি সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে প্রোটিয়ারা। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২১ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৯ অক্টোবর, ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সূচি অনুযায়ী, আগামী ৩ নভেম্বর বাংলাদেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকা দল।

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশে এসেছিল প্রোটিয়ারা। সেবার তিন সংস্করণের ক্রিকেটই হয়েছে। বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল ২-০ ব্যবধানে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারলেও পরের দুটি জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে দুই টেস্টের সিরিজে দুটি ম্যাচই ড্র হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির