ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

তিস্তা নদীর ভাঙ্গনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৩,  8:24 PM

news image

তিস্তার ভাঙ্গনে গৃহহীনদের গৃহ নির্মাণ, খাবার ও আর্থিক সহায়তা প্রদান, নদী খনন করে নাব্যতা তৈরি ও নদীর দুই তীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে শুক্রবার বিকেলে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে রাজপুর ইউনিয়নের মাড়াইরহাট তিস্তা পাড়ে ২ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কৃষক সমিতির রাজপুর ইউনিয়ন শাখার সভাপতি মোজাম্মেল হকের সভাপতিতে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মধুসূদন দত্ত । এ সময় তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সহ-সভাপতি এডভোকেট চিত্তরঞ্জন রায় এবং মাখন লাল দাস, দিলীপ কুমার রায় বক্তব্য রাখেন। এ সময় বক্তারা ,অবিলম্বে তিস্তা পাড় বাসীকে বাঁচানোর জন্য পরিকল্পনা হাতে নিতে হবে।  আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রীর রংপুর সফরে তিস্তা নদীর বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ প্রত্যাশা করেন ভুক্তভোগীরা। অন্যথায় তারা আরো বড় কর্মসূচি পালনেরও ঘোষণা দেন। এ মানববন্ধনে তিস্তা ভাঙ্গন কবলিত তিন শতাধিক মানুষ অংশ নেয়। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির