ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

তিন মামলায় টুকু, এক মামলায় রিজভী গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২২,  2:13 PM

news image

আদালতে দায়ের করা এক মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া রাজধানীর পৃথক তিন থানায় করা মামলায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

সালাউদ্দিন টুকুর আইনজীবী নিহার হোসেন ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর ও তোফাজ্জল হোসেনের আদালত রাজধানীর শাহবাগ, রমনা ও পল্টন থানার নাশকতার অভিযোগে করা মামলায় সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। সোমবার (১৯ ডিসেম্বর) আমরা এই তিন মামলায় তার জামিনের আবেদন করবো।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানিকালে রিজভী ও টুকুকে আদালতে হাজির করে পুলিশ। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির