ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব

তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়ছে না শীত

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২২,  11:43 AM

news image

দেশের তিন বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২০ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। ঢাকাতেও বৃষ্টির শঙ্কা আছে বলে জানান তিনি। এছাড়া আগামী দুই থেকে তিন দিন পর আবারো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শাহীনুল ইসলাম আরো জানান, আজ রাতের তাপমাত্রা বাড়তে পারে আর দিনের তাপমাত্রা কম থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া, শ্রীমঙ্গল ও সীতাকুন্ডে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, রাজধানী ঢাকাতে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান। সহসা শীত তার স্বরূপে ফিরছে না।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির