ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

তিন ঘণ্টায় পশ্চিমাঞ্চলের সাড়ে ১২ হাজার টিকিট বিক্রি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৪,  12:28 PM

news image

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টায়। এই সময় বিক্রি শুরু হয় পশ্চিমাঞ্চলের টিকিট। পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের ১২ হাজার ৬০০ টিকিট বিক্রি হয়েছে।

রোববার (২৪ মার্চ) সকালে মিনিটে এক ব্রিফিংয়ে এ কথা জানান ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী বেলা ১১টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের ১২ হাজার ৬০০ টিকিট বিক্রি হয়েছে। এই অঞ্চলের মোট আসন সংখ্যা প্রায় ১৬ হাজার। সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রায় ১৫ লাখ সাবস্ক্রাইবার টিকিটের জন্য ওয়েবসাইটে হিট করেছে। এবার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে। কাউন্টার থেকে কোনো টিকিট প্রিন্ট করা হচ্ছে না। এবারে প্রথম ওটিপি সিস্টেম চালু করা হয়েছে, টিকিট যার ভ্রমণ তার নিশ্চিত করতে।

গত সপ্তাহের ব্যাপক পরিমাণ ট্রেন ডি-রেইল হয়েছে। ঈদে এমন হলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে— জানতে চাইলে তিনি বলেন, বরাবরের মতো ঈদ যাত্রা যেন নির্বিঘ্নে হয় সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে৷ আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার ঈদ যাত্রা নির্ভিগ্নে হবে আশা করছি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির