ঢাকা ১৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রার দ্বিতীয় দিনে রেলস্টেশনে বেড়েছে ভিড় ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ ইমাম-পুরোহিতদের হাতে মাসিক সম্মানী তুলে দিলেন প্রধানমন্ত্রী ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান পরিবার যাচ্ছে গ্রামে, ছুটির অপেক্ষায় চাকরিজীবী ট্রেনে প্রথমদিনের ঈদযাত্রায় নারী-শিশুই বেশি স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা বউ বরণ নয়, ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম

তারেক রহমানকে বরণে স্লোগানে প্রকম্পিত ৩০০ ফিট

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২৫,  2:46 PM

news image

নির্বাসনের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশে ফেরার এই মুহূর্ত ঘিরে মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে রাজধানীর ৩০০ ফিট এলাকা। দলীয় পতাকা-ব্যানার হাতে এক অনন্য উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি করেছেন নেতাকর্মীরা। 
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা ৪২ মিনিটে ঢাকায় পৌঁছান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই সমাবেশ বা সংবর্ধনাস্থল ৩০০ ফিটে আয়োজিত মঞ্চে উপস্থিত হবেন তিনি। 
এরই মধ্যে মঞ্চে আসীন হয়েছেন বিএনপির যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দলের শীর্ষ নেতারা। এছাড়া তারেক রহমানকে একনজরে দেখার জন্য অপেক্ষা করছেন লাখো নেতাকর্মী। ছোট-বড়, নারী-পুরুষ নির্বিশেষে সবাই ব্যানার, পতাকা ও পোস্টার হাতে অভ্যর্থনা জানাতে প্রস্তুত রয়েছেন। 
তারেক রহমান বীরের বেশে, ফিরে এলেন বাংলাদেশে, তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে; এমন স্লোগানে মুখরিত ৩০০ ফিট এলাকা। সরেজমিন দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা নেতাকর্মীদের বিপুলসংখ্যক উপস্থিতি দেখা গেছে। তবে সংবর্ধনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাজ করছেন পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার সদস্যরা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির