ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

তারাগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫

#

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২২,  11:07 AM

news image

রংপুরের তারাগঞ্জে ট্রাক, অ্যাম্বুলেন্স ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কুর্শা ইউনিয়নের নেংটিছিড়া ব্রিজ এলাকার রংপুর-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

 নিহতরা হলেন, শেরমস্ত ভবানীগঞ্জ এলাকার কৃষক শহির উদ্দিন (৪০) , শেরমস্ত বানিয়াপাড়া এলাকার আজানুর (৪৬) , খাদেমুল ইসলাম (৩৮), আলমপুরের ইজি বাইক চালক হাবিবুল্লাহ (৪৫) । হাসপাতালে নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  কুর্শা  ইউনিয়নের জিগাতলা নেংটিছিরা ব্রিজে সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬.২০ মিনিটে তারাগঞ্জ থেকে সৈয়দপুরগামী একটি ইজিবাইককে সৈয়দপুর থেকে রংপুরগামী রোগীবাহী এম্বুলেন্স (ঢাকা মেট্রো-চ ৫১৭৪৭৯) ধাক্কা দেয় । ইজি বাইকটির গতি নিয়ন্ত্রণহীন হলে ইজি বাইকের পেছনে থাকা রংপুর থেকে সৈয়দপুরগামী একটি ঘাতক ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায় । এতে ঘটনাস্থলেই নিহত হন ৪ জন । আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে আরও ১ জনের মৃত্যু ঘটে ।

হাইওয়ে থানার এসআই নূর আলম বলেন , আমরা ঘটনাস্থলে এসে চারজনকে মৃত অবস্থায়  উদ্ধার করি । পলাতক ট্রাকটি আটকানো সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।

ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ এস এম শরীফ আহাম্মদ আব্দুল্লাহ বলেন, সন্ধ্যা ৬.৩০ মিনিটে সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ ৪টি উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করেন রংপুর রেঞ্জের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী , সার্কেল এএসপি জাহিদ , সহকারী কমিশনার (ভূমি) ফরিদা সুলতানা,তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান, হাইওয়ে ওসি শেখ মোহাম্মাদ মাহাবুব মোর্শেদ  , কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক, ইউপি সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির