ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতোই থাকবে: চীনা রাষ্ট্রদূত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর, ২০২৪,  12:34 PM

news image

ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতোই অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুতই আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সব ধরনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, বাংলাদেশের সব সংকটে পাশে ছিল চীন। কোভিড কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

এসময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় সরকার। রোহিঙ্গা ইস্যুতে তিনি জানান, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির