ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৮ কিলোমিটার যানজট

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২৩,  9:39 AM

news image

মহাসড়কে পরিবহ‌নের সংখ‌্যা বৃ‌দ্ধি, সেতুতে পরপর দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ এবং চালকদের বেপরোয়াভা‌বে গাড়ি চালানোর ফলে ঢাকা-টাঙ্গ‌াইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের ৩৮ কিলোমিটার এলাকায় যানজ‌টের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৮ জুন) ভোররাত ৪টা থেকে মহাসড়‌কের বাঐখোলা থেকে টাঙ্গাইল বাইপাস পর্যন্ত ১৫ কিলোমিটার এবং রাবনা বাইপাস হ‌তে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) পর্যন্ত ২৩ কিলোমিটার এলাকাজু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

জানা গে‌ছে, বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর উপর একটি পিকআপ বিকল হয়। পিকআপটি সরাতে এক ঘণ্টারও বেশি সময় লাগে। এতে ভোররাত সোয়া ৪টা থেকে ৪টা ৫৩ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এর আগেও কয়েক দফা টোল আদায় বন্ধ রাখা হয়। আর এতেই মহাসড়‌কে যানজট শুরু হয়।

এদিকে মহাসড়‌কে যানজ‌ট ও বৃষ্টির কার‌ণে চরম বিপাকে পড়েছেন ঘরমুখো মানুষ। বি‌শেষ ক‌রে যারা বাস না পে‌য়ে খোলা ট্রাক ও পিকআপযো‌গে বা‌ড়ি‌ ফির‌ছেন।

খোলা ট্রা‌কে প‌রিবার নি‌য়ে রওনা দিয়েছেন মোশারফ হো‌সেন। তিনি বলেন, বাস না পেয়ে ট্রা‌কে উঠে‌ছি, কিন্তু বৃ‌ষ্টি বিপা‌কে ফে‌লে‌ছে। এই বৃ‌ষ্টি হ‌চ্ছে, আবার কিছুক্ষণ হ‌চ্ছে না। রাতে গা‌ড়ি‌তে উঠে‌ছি, কোনাবা‌ড়ি থে‌কে এখন সকাল ৭টা বা‌জে এলেঙ্গা‌তেই আছি। পরিবার নিয়ে কি যে একটা খারাপ অবস্থায় আছি তা বলে বুঝানো যাবে না।

বা‌সের চালকরা বলেন, ঢাকা থে‌কে যানজট ঠে‌লে আস‌তে‌ছি। মহাসড়‌কে চার‌ লেন হ‌লেও এলেঙ্গার যানজট মহাসড়‌কে গি‌য়ে ঠে‌কে‌ছে। খুবই নাজুক অবস্থা।

এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, সেতুর উপর ও মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট শুরু হয়। গাড়ির টান শুরু হয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির