ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

#

নিজস্ব প্রতিবেদক

০১ মে, ২০২৫,  1:13 PM

news image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

বৃহস্পতিবার (১ মে) ভোরে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে পড়ার ঘটনায় এই যানজটের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে নূরীতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। হাইওয়ে পুলিশের নিজস্ব রেকার গাড়িটি তুলতে না পারায় ফেনী থেকে ভারী রেকার এনে উদ্ধারকাজ চালানো হয়।

সকাল ১০টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট রয়েছে। মহাসড়কের চান্দিনা, ইলিয়টগঞ্জ হয়ে দাউদকান্দি অংশ পর্যন্ত এবং অপরদিকে নিমসার এলাকা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকা যানজটের কবলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. রুহুল আমিন  বলেন, ঢাকামুখী লেনের যান চলাচল ব্যাহত হলে অনেক গাড়ি উল্টো পথে চলতে গিয়ে যানজট আরও বেড়ে যায়। কাভার্ডভ্যানটি সরিয়ে নেওয়া হয়েছে। 

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, চান্দিনা থেকে দাউদকান্দি ও নিমসার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল। বর্তমানে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির