ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ঢাকায় শনাক্তদের মধ্যে ৯২ শতাংশই ওমিক্রনে আক্রান্ত

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  11:10 AM

news image

ঢাকায় করোনা শনাক্তদের মধ্যে ৯২ শতাংশের দেহেই ওমিক্রন ধরন পাওয়া গেছে। বাকি ৮ শতাংশের দেহে পাওয়া গেছে ডেল্টা ধরন। গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি,র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৫ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানের ভাইরোলজি ল্যাবরেটরিতে ২৪ জন কোভিড আক্রান্তের নমুনা পরীক্ষা করে ৯২ শতাংশের দেহে ওমিক্রন পাওয়া গেছে। ওমিক্রনের দুটি উপধারার মধ্যে ৮৬ শতাংশই বিএ২, বাকি ১৪ শতাংশ বিএ১ ধরন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকায় কোভিডের নতুন ধরন ওমিক্রনের অতি বিস্তার ডেল্টা ধরনের ওপর প্রাধান্য বিস্তার করে।

প্রসঙ্গত, গত বছরের ৯ ডিসেম্বর বাংলাদেশে দুজন নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন ধরন পাওয়া যায়। ওই দুজন জিম্বাবুয়ে থেকে ফিরেছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির