ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ঢাকার বায়ু আজ যাদের জন্য ক্ষতিকর

#

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২৪,  10:23 AM

news image

বিশ্বের ১২০টি শহরের মধ্যে আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। অপরদিকে, দূষণ তালিকায় রাজধানী ঢাকা রয়েছে ১০ নম্বরে। সোমবার (১ এপ্রিল) সকাল ৮টা ৩৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

দূষণ তালিকার শীর্ষে থাকা চিয়াং মাই শহরের স্কোর ১৭৭ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। দূষণ স্কোর অনুযায়ী, সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। এরপর রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির বাতাসও অস্বাস্থ্যকর।

রাজধানী ঢাকার দূষণ স্কোর ১৪২ অর্থাৎ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের অ্যাজমা, শ্বাসকষ্ট, ফুসফুসজনিত নানা ধরনের রোগ রয়েছে তাদের জন্য ঢাকার বাতাস আজ ক্ষতিকর।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির