ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ডিবির অভিযানে ২২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২৩,  11:48 AM

news image

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবাসহ সাহেদ আহমদ (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

সোমবার (৩১ জুলাই) রাতে মৌলভীবাজার সদরের মোকামবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। 

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এসআই  আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর (মোকামবাজার) এলাকার জনৈক জাহাঙ্গীর মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। 

ঘটনাস্থলে তল্লাশি করে সাহেদ আহমদ নামে এক ব্যক্তির হেফাজত থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত সাহেদ আহমদ মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে। 

ডিবির অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, আটককৃত সাহেদ আহমদ এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন। পুলিশ সুপার  মোঃ মনজুর রহমান পিপিএম এর নির্দেশনায় জেলা থেকে মাদক নির্মূলে অভিযান অব্যাহত রাখবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির