ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ২

#

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২৪,  12:14 PM

news image

বিএসএফের গুলিতে নিহত সন্তানের মরদেহ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহতাবস্থায় রংপুরে চিকিৎসাধীন বাবা। সোমবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে ধনতালা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩-এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় ভারতীয় ডিংগাপাড়া বিএসএফ সেনারা গুলি চালালে জয়ন্ত কুমার সিংহ (১৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিঠা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে।


এ সময় নিহতের বাবা মহাদেব কুমার সিংহসহ দুই বাংলাদেশি আহত হন। তারা হলেন- ফকির ভিঠা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংহ ও নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ। তারা ভারত থেকে বাংলাদেশে পালিয়ে এসে রংপুরে গোপনে একটি ক্লিনিকে চিকিৎসাধীন বলে জানা গেছে।


এ বিষয়ে ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায় বলেন, ঘটনাটি আমার ইউনিয়নের। আমি শুনেছি প্রথমে ছেলেটি নাকি ভারতে পাড়ি দেয়ার জন্য বর্ডার ক্রস করতে যায়। তখন বিএসএফ তাকে গুলি করে। পরে তার মরদেহ আনতে তার বাবা সীমান্তে যান। বিএসএফ আবার তার বাবাকে লক্ষ্য করে পায়ে গুলি করে। তিনি বর্তমানে রংপুরে চিকিৎসাধীন।


বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, কী কারণে তারা সীমান্তে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতেরর মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে।  


এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজির আহমদ বলেন, এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ বিষয়ে আমরা অনুসন্ধান চালাচ্ছি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির