ঢাকা ১৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সুপ্রিম কোর্ট বারে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয় কমলো সোনার দাম জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই ব্রয়লারের কেজি ২০০, ডিমের ডজন ১৫০ যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন : ডোনাল্ড ট্রাম্প এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ : যাত্রী কল্যাণ সমিতি সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

ট্রেনে ভারত থেকে এলো ২৪৫০ মেট্রিক টন গম

#

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২২,  12:35 PM

news image

ভারত থেকে ট্রেনে করে ২ হাজার ৪৫০ মেট্রিক টন এলসির গম আমদানি করা হয়েছে। দুদিন থেকে জয়পুরহাট স্টেশনে গমগুলো আনলোড করা হচ্ছে। জয়পুরহাট স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গম আমদানি করেছে জয়পুরহাটের মেসার্স রেনু কন্সট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ম্যানেজার রাজু আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ভারতের বিহার রাজ্য থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন এলসির গম আমদানি করা হয়েছে। ট্রেনের ৪২টি ওয়াগনে গম এসেছে। এসব গম আনলোড করা হচ্ছে।

স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান বলেন, এসব গম রাধিকাপুর-বিরল রেলপথে শনিবার (২৭ আগস্ট) জয়পুরহাট স্টেশনে এসেছে। গম আমদানিতে সরকার ভাড়া পেয়েছে ৯ লাখ ৫৮ হাজার টাকা। গম আনলোড শেষে ট্রেনটি একই পথে ভারতে চলে যাবে।

এদিকে বর্তমান বাজারে ৩৮ থেকে ৪২ টাকা কেজি দরে গম বিক্রি হচ্ছে। তবে ডলারের দামের কারণে আমদানিতেও গমের দাম কমার সম্ভবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির