ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

ট্রেনে কাটা হাজারো মরদেহ উদ্ধারকারীর মৃত্যু ট্রেনে কাটা পড়ে

#

১০ জুলাই, ২০২২,  11:29 AM

news image

সারাজীবন ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাতেন। শুধু তাই নয়, রেল দুর্ঘটনার বিষয়েও আমজনতাকে সতর্ক করতেন তিনি। রেল পুলিশের সেই সাব-ইনস্পেক্টর নিজেই মারা গেলেন ট্রেনের ধাক্কায়! ঘটনাটি ভারতের হরিয়ানার পানিপথের।

নিহতের নাম ঈশ্বর সিংহ। গত ৩২ বছর ধরে পানিপথ জিআরপিতে কর্মরত ছিলেন তিনি। ট্রেনে কাটা পড়লে ঈশ্বরই যেতেন সেই মরদেহ উদ্ধারে। তারপর সেই মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করতেন। ৩২ বছর ধরে এ কাজই করে আসছিলেন তিনি। কিন্তু তার পরিবার স্বপ্নেও ভাবতে পারেনি, সারাজীবন ধরে যিনি ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করেছেন, একদিন তিনিই ট্রেনে কাটা পড়বেন।

নিহতের পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতোই শুক্রবার সকাল ৭টায় কাজে গিয়েছিলেন তিনি। তারপরই খবর আসে স্টেশন থেকে ৫০০ মিটার দূরে রেললাইনের ওপর এক যুবকের মরদেহ পড়ে রয়েছে। ওই খবর পেয়ে ঈশ্বর ঘটনাস্থলে যান। যুবকের মরদেহ অ্যাম্বুল্যান্সে তুলে মর্গের উদ্দেশে যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির