ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

টেকনাফ সীমান্তে থেমে থেমে গুলির শব্দ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২২,  12:20 PM

news image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও কক্সবাজারের উখিয়ার পর এবার টেকনাফ উপজেলার হোয়াইক্যং কানজড়পাড়া সীমান্তে নতুন করে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত থেকে একের পর এক মর্টারের মতো ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠে হোয়াইক্যং কানজড়পাড়া এলাকা। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা। 

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের কানজড়পাড়া ৫ নং ওয়ার্ডের  ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) শা্হ জালাল। তিনি বলেন, বেশ কয়েক দিন ধরে আমার ওয়ার্ড কানজড়পাড়া বড়ফিশারি সীমান্ত এলাকায় ভারী অস্ত্রের শব্দ শোনা যাচ্ছে। এই ভারী অস্ত্রের বিকট শব্দে জেলেরা আতঙ্কিত হয়ে নাফ নদীসহ সীমান্ত এলাকায় কাজ করতে যাচ্ছে না। শুধু কানজড়পাড়া এলাকায় নয়, হোয়াইক্যংর বিভিন্ন জায়গায় অস্ত্রের বিকট শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে মায়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার দেখা যায়। 

উনছিপ্রাং এলাকার জেলে কালু মাঝি বলেন, সকালে নাফ নদীর পাশে মাছ শিকার করছিলাম। এ সময় বোমার মতো কিছু বিস্ফোরিত হয়। শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমি নৌকা থেকে পড়ে যায়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির