ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

টিএসসিতে প্রথমবারের মতো থামল মেট্রোরেল, যাত্রীদের উচ্ছ্বাস

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২৩,  1:07 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন অর্থাৎ টিএসসিতে বুধবার (১৩ ডিসেম্বর) প্রথমবারের মতো থেমেছে মেট্রোরেল। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশেপাশের মানুষদের জন্য যোগাযোগের ক্ষেত্রে নতুন এক দ্বার উন্মোচন হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা ১৪ মিনিটে প্রথমে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী ছেড়ে আসা মেট্রোট্রেনটি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের থামে। এরপর উত্তরা থেকে মতিঝিল অভিমুখের ট্রেনটি সকাল ৭টা ৩০ মিনিটে এ স্টেশনে এসে পৌঁছায়।

যাত্রীরা বলছেন, যানজটের দুর্ভোগ কমিয়ে স্বল্প সময় এবং নির্ঝঞ্জাট যাত্রার জন্য মেট্রোরেল এখন ঢাকাবাসীর জন্য আশীর্বাদ। আজ থেকে আগারগাঁও-মতিঝিল অংশে আরো দুটি স্টেশন চালু হওয়ার ফলে যোগাযোগ ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। স্বল্প সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তরা পর্যন্ত যাওয়া আসার ক্ষেত্রে কষ্ট লাঘব হয়েছে বহুগুণ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির