ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

টাঙ্গাই‌লে বাস-অ‌টোভ্যানের সংঘ‌র্ষে নিহত ৪

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০২২,  9:52 AM

news image

টাঙ্গাই‌লের ধনবা‌ড়ি  বাস ও অ‌টোভ্যানের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে চারজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (৮ জুলাই) রাত ১২টার দি‌কে জামালপুর-ধনবা‌ড়ি সড়‌কের নল্ল্যা বাজারের গ্রামীণ ব্যাংকের সাম‌নে এই দুর্ঘটনা ঘ‌টে। 
 
নিহতরা হ‌লেন, জেলার গোপালপুর উপজেলার সু‌তি পলাশ এলাকার চান কৃষ্ণ কর্মকা‌রের ছে‌লে ও অ‌টোভ্যান চালক বাবুল কর্মকার (৫০), জামালপুর জেলার রামনগর এলাকার শ‌হি‌দের ছে‌লে সাইফুল ইসলাম (২২), সাইফু‌লের ভাই মৃদৃল (১৫) ও একই গ্রা‌মের ফজলুলের ছে‌লে হাসান (১৯)। 

ধনবা‌ড়ির থানার ডিউ‌টি অ‌ফিসার এএসআই আ‌শিকুজ্জামান জানান, জামালপুর থে‌কে ঢাকাগামী এক‌টি বা‌সের সঙ্গে বিপরীত দিক থে‌কে আসা অ‌টোভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থ‌লেই অ‌টোভ্যানের চালকসহ দুইজ‌নের মৃত্যু হয়। 

এ সময় গুরুত্বর আহত হন আ‌রেও দুইজন। তা‌দের উদ্ধার ক‌রে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানকার চি‌কিৎসক তা‌দের মৃত‌ ঘোষণা ক‌রেন। 

তি‌নি আ‌রেও জানান, ময়নাতদন্ত ছাড়া রা‌তেই নিহত‌দের মর‌দেহ তা‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির