ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে প্রশাসন ও প্রেসক্লাবের আয়োজনে শেখ কামালের ৭৪তম জন্মদিন উদযাপন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৩,  11:05 AM

news image

 টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামের বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।

অপরদিকে, টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। টাঙ্গাইল প্রেসক্লাবের কনভেনশন সেণ্টারে সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুর রহিম 'সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় কেক কেটে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়। পরে প্রেসক্লাবের তিনটি মিলনায়তনের সাউন্ড সিস্টেমের উদ্বোধন করা হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির