ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

১৪ এপ্রিল, ২০২৬,  12:16 PM

news image

কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করতে টাঙ্গাইল স্টেডিয়ামে পৌঁছিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি।

এর আগে, মঙ্গলবার সকাল ১০টায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করার কথা থাকলেও তিনি ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলে পৌঁছান। দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যানে কৃষি মেলা উদ্বোধন শেষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করার কথা রয়েছে তার।

জানা গেছে, সারাদেশের প্রি-পাইলটিং হিসেবে ১০টি উপজেলার ১১টি ব্লকে কৃষকদের মাঝে ৩৫ হাজার কৃষক কার্ড প্রাথমিকভাবে বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ ব্লকে ১৪৫৩ জন কৃষকের মাঝে এই কৃষক কার্ড বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ১৫ জন কৃষককে নিজ হাতে এই কৃষক কার্ড তুলে দেবেন। আর সরকারি প্রণোদনার অর্থ কৃষকরা তাদের কার্ডে পেয়ে যাবেন এবং সারাদেশেও এ কার্ড বিতরণ করা হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির