ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশন্স লিগের শিরোপা জিতল স্পেন

#

স্পোর্টস ডেস্ক

১৯ জুন, ২০২৩,  11:52 AM

news image

ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো নেশন্স লিগের শিরোপা জিতে নিয়েছে স্পেন।রোববার রাতে নেদারল্যান্ডসের রটারডামে ডি কুইপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও ফল না আসায় ম্যাচ যায় টাইব্রেকারে। আর তাতে ৫-৪ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

খেলায় বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল স্পেনই, গোলমুখে বেশি শটও নিয়েছে তারাই। তবে নির্ধারিত সময়ের খেলায় গোলের দেখা পায়নি কোনো দলই।ম্যাচ টাইব্রেকারে গড়ানোর পর প্রথম তিন শটে দুই দলই গোল পায়। তবে ক্রোয়েশিয়ার লভরো মাইয়ের নেওয়া চতুর্থ শটটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক সিমোন। অন্যদিকে স্পেনের হয়ে চতুর্থ শটটি নেওয়া মার্কো আসেনসিও গোল করে দলকে ৪-৩ ব্যবধানে এগিয়ে নেন। পঞ্চম শটে গোল দিয়ে ক্রোয়েশিয়াকে ৪-৪ এ সমতায় ফেরান ইভান পেরিসিচ। অন্যদিকে স্পেনের পক্ষে পঞ্চম শট নিতে এসে লাপোর্তে ক্রসবারে মারেন।

ক্রোয়েশিয়ার পক্ষে পেতকোভিচের নেওয়ার পরের শটটি ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক সিমোন। তবে স্পেনের হয়ে দানি কারভাহালের নেওয়া শট ঠেকাতে পারেননি ক্রোয়েশিয়ার গোলরক্ষক। এতে স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই ফিরতে হয় লুকা মডরিচদের।

২০১০ সালে বিশ্বকাপ জেতা স্পেন তিনবার ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতলেও নেশন্স কাপের শিরোপাটি অধরাই ছিল তাদের। এবার সেই শিরোপা জয়ের স্বাদও পেল তারা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির