ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০৯ অক্টোবর, ২০২২,  12:30 PM

news image

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে আজ রোববার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের এই ম্যাচে টস হেরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতেই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

গেল ম্যাচে ভ্রমণ ক্লান্তির কারণে একাদশে ছিলেন না সাকিব। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচের পরদিনই হ্যাগলি ওভালের নেটে অনুশীলনে দেখা যায় সাকিবকে, করেছেন ব্যাটিং অনুশীলন। টাইগারদের ব্যাটিং কনসালট্যান্ট জেমি সিডন্সের তত্বাবধায়নে এদিন দীর্ঘ সময় ব্যাট হাতে অনুশীলন চালান বাংলাদেশ অধিনায়ক। আজকের ম্যাচেও দলে আছেন তিনি। তার বদলে জায়গা হারিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

গুঞ্জন ছিল ক্রাইস্টচার্চে এই ম্যাচে ডাগআউটে থাকতে হতে পারে ওপেনার সাব্বির রহমানকে, ওপেনিংয়ে ফিরবেন নাজমুল হোসেন শান্ত। সে গুঞ্জন সত্যি হয়েছে। একাদশে ঢুকেছেন নাজমুল, জায়গা হারিয়েছেন সাব্বির।

শেষ কিছু দিনে বাজে ফর্মের মধ্য দিয়ে যাওয়া মুস্তাফিজুর রহমানও দল থেকে বাদ পড়েছেন। তার জায়গায় একাদশে ঢুকেছেন শরিফুল ইসলাম।

এদিকে নিউজিল্যান্ড দলেও আছে এক পরিবর্তন। অ্যাডাম মিলন ঢুকেছেন ব্লেয়ার টিকনারের জায়গায়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির