ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ঝিনাইদহে জাতীয় স্বাধীনতা পার্টির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২২,  1:34 PM

news image

ঝিনাইদহে সুবিধা বঞ্চিত শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে জাতীয় স্বাধীনতা পার্টির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় তীব্র শীতে দেশের শীতার্ত মানুষের সাহায্যে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।

২৪ জানুয়ারি ২০২২ বিকাল ৫ টায় ঝিনাইদহ সদর উপজেলার “কালুহাটী আফসার মিয়া কমপ্লেক্সে” এ জাতীয় স্বাধীনতা পার্টি ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে দুস্ত গরীব অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজুঅ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ৬নং গান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন, জালাল বিশ্বাস, হাবিল খান, আব্দুল গফুর প্রমুখ। সভাপতিত্ব করেন জাতীয় স্বাধীনতা পার্টি ঝিনাইদহ জেলা শাখার সহ—সভাপতি আব্দুল ওহাব মন্ডল।

মিজানুর রহমান মিজু বলেন, “করোনা ভাইরাস পরিস্থিতির দুই বছর অতিবাহিত হলেও এখনো আমাদের দেশে দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ কমাতে সরকারের বিধি—নিষেধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন আয়ের মানুষ। কর্ম হারিয়ে তারা আজ দিশেহারা। তার উপর তীব্র শীতে অনেকই অর্থাভাবে শীতবস্ত্র কিনতে পারছেন না। পরিবার—পরিজন নিয়ে নিদারুন কষ্টে দিনানিপাত করছেন। সুবিধা বঞ্চিত এসব মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীসহ সকলের এগিয়ে আসা উচিত।”

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির