ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটে ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেফতার-১

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২৩,  11:36 AM

news image

জয়পুরহাটে অনেকদিন যাবৎ বিভিন্ন মানুষের আইডি ব্যবহার করে ট্রেনের টিকিট কালোবাজারি অধিক মূল্যে বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। 
 
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে  গতকাল  বিকেলে  জয়পুরহাট পৌরসভার সামনে মাস্টার কম্পিউটার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আলামত প্রাপ্ত হওয়ায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শফিকুল ইসলামকে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শফিকুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা ও একইসাথে অত্র প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। 
 
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার শান্তিনগর এলাকার মোবারক আলীর ছেলে।
 
ভ্রাম্মমান আদালত পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসাইন।
 
তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রাপ্ত আলামতের ভিত্তিতে অভিযোগ প্রমানিত হওয়ার পর সে নিজের দোষ স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে কয়েকজন সাক্ষীও দিয়েছ,  তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তার কারাদণ্ড, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির