ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব

জেলেনস্কিকে শান্তিতে নোবেল দেয়ার দাবি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ, ২০২২,  11:44 AM

news image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ২০২২ সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার দাবি উঠেছে। তাকে মনোনয়ন দিতে ইউরোপের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান রাজনীতিক নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে অনুরোধ জানিয়েছেন। শুধু তাই নয়, ইউক্রেনীয় প্রেসিডেন্টকে পুরস্কৃত করার জন্য মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনারও প্রস্তাব দিয়েছেন তারা।

বার্তা সংস্থা এএনআইর বরাতে এনডিটিভি জানিয়েছে, জেলেনস্কিকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে এ বছরের মনোনয়ন প্রক্রিয়ার সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর অনুরোধ করা হয়েছে।

গত ১১ মার্চ প্রকাশিত এক বিবৃতিতে ইউরোপীয় নেতারা বলেছেন, কমিটির কাছে আমদের বিনীত অনুরোধ, প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেনের জনগণের জন্য নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়ার সময় আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হোক।

ইউক্রেনীয়দের কথা বিবেচনায় এ বছর নোবেল শান্তি পুরস্কারে নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া ফের চালু করার আহ্বান জানিয়েছেন পশ্চিমা নেতারা।

আগামী ৩ থেকে ১০ অক্টোবরের মধ্যে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার কথা রয়েছে। এবার পুরস্কারটির জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ২৫১ ব্যক্তি ও ৯২টি প্রতিষ্ঠানের নাম জমা পড়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির