ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

জুড়ীতে সৎ মায়ের হামলায় কলেজ ছাত্রী আহত

#

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  12:21 PM

news image

মৌলভীবাজার জেলার জুড়ীতে এক কলেজ ছাত্রীর উপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৩ ইং) বিয়েতে রাজি না হওয়ায় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দ্বহপাড়া গ্রামের আতিকুল ইসলামের মেয়ে ফাবিহা ইসলামের উপর তার সৎ মা নাজমিন আক্তার হেপি হামলা করে। হামলার পর স্থানীয়রা ফাবিহা ইসলামকে উদ্ধার করে জুড়ী  আধুনিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান।
জানা যায়, ফাবিহা ইসলাম আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের ছাত্রী। কলেজে যাওয়া আসার একপর্যায়ে ওই শিক্ষার্থীর সাথে শাকির চৌধুরী নামে একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ প্রেমের সম্পর্ক ফাবিহা ইসলামের সৎ মা নাজমিন আক্তার হেপি মেনে নিতে পারেননি। নাজমিন আক্তার হেপি এলাকার প্রভাবশালী সাজিবুর রহমানের সাথে ফাবিহার  বিয়ে দিতে চাইছিলেন। এতে সে রাজি না হওয়ায় সৎ মা নাজনিন আক্তার হেপি ফাবিহা ইসলামকে শারিরিক আঘাত নির্যাতন করে ১৯ ফেব্রুয়ারি আহত করে। নির্যাতনের খবর পেয়ে  স্থানীয়রা ও আত্নীয়রা ফাবিহা ইসলামকে উদ্ধার করে জুড়ী  আধুনিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান।

এ ঘটনার রেশ ধরে সাজিবুর রহমান এবং তার বন্ধু মোহাম্মদ তারেক মিয়া মিথ্যা মামলা দিয়ে ফাবিহা ইসলামের বাবাকে হয়রানি করছেন। মামলা করার পাশাপাশি  তাঁর ব্যাবসা প্রতিষ্ঠান এবং বাড়িতেও হামলা করেন। 

এ বিষয়ে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, ঘটনার খবর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির