ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জা‌তিসং‌ঘে ভো‌টের ব্যাখ্যায় যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ, ২০২২,  11:36 AM

news image

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষে বাংলাদেশের ভো‌টের ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন বলেছেন, কোনো ধরনের চাপে নয়, মানবিক কারণে জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।শনিবার (২৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ড. মো‌মেন বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কোনো ধরনের চাপের মুখে সিদ্ধান্ত নেন না। আমরা কোনো চাপের মুখে জাতিসংঘে ভোট দেইনি। আমরা মানবিক কারণে জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছি।ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে সৃষ্ট মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রশ্নে বৃহস্প‌তিবার জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।

প্রস্তাবটি বুধবার উত্থাপন করে ইউক্রেন। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪০ সদস্য দেশ। ভোটদানে বিরত ছিল ৩৮ দেশ। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ। এ পাঁচ দেশ হলো— রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।

এর আগে ২ মার্চ ইউক্রেনে হামলা বন্ধে প্রস্তাব পাস হয় সাধারণ পরিষদে। তখন পক্ষে ভোট দিয়েছিল ১৪১ দেশ। বাংলাদেশ তখন ভোটদানে বিরত ছিল। অর্থাৎ ২২ দিনের মাথায় নিজেদের অবস্থানের পরিবর্তন করেছে বাংলাদেশ।মো‌মেন বলেন, ১৯৭১ সালে আমরা যেমন ঘর-বাড়ি ছেড়েছিলাম, এখন ইউক্রেনের সাধারণ মানুষও জীবন বাঁচাতে ঘর-বাড়ি ছাড়ছেন। তাই আমরা মানবিক কারণে জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছি।

বাংলাদেশ যেকোনো ধরনের চাপ মোকাবিলা করতে পা‌রে বলেও জানান মন্ত্রী।স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদনের সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশ‌ফি বিন‌তে শামসসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির