ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

জা‌তিসং‌ঘে বাংলা‌দে‌শের নেতৃ‌ত্বের প্রশংসা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২২,  12:02 PM

news image

জাতিসংঘের বিভিন্ন ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ, অবদান রাখা ও নেতৃ‌ত্বের জন্য ভূয়সী প্রশংসা করে‌ছেন সংস্থাটির সাধারণ পরিষদের সভাপতি আব্দুল্লাহ শাহিদ। গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়া‌রি) জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স‌ঙ্গে দ্বিপা‌ক্ষিক বৈঠকে এ প্রশংসা ক‌রেন আব্দুল্লাহ শাহিদ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের বিভিন্ন ফোরামে বাংলাদেশের উল্লেখযোগ্য অংশগ্রহণ, তাৎপর্যপূর্ণ অবদান ও ফলপ্রসূ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে‌ছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আব্দুল্লাহ শাহিদ। 

সাধারণ পরিষদের সভাপতি ব‌লেন, এ মুহূর্তে বাংলাদেশ ইউএন উইমেন নির্বাহী বোর্ডের সভাপতি, পিসবিল্ডিং কমিশনের চেয়ার এবং আইএমআরএফের কো-ফ্যাসিলেটেটর হিসেবে দায়িত্ব পালন করছে। যা বাংলাদেশের সামর্থ্য ও নেতৃত্বের বহিঃপ্রকাশ।

ড. মো‌মেন বর্তমানে সরকারি সফরে নিউইয়র্ক অবস্থান করছেন। ১ মার্চ তিনি জাতিসংঘের মহিসোপান সীমা বিষয়ক কমিশনে (সিএলসিএস) বাংলাদেশের এ সংক্রান্ত সংশোধিত তথ্যাদি উপস্থাপন করবেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির