ঢাকা ১৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী বাজেটের প্রভাব নেই সবজির বাজারে বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী ইরানের সঙ্গে বড় সমঝোতা হয়েছে, সপ্তাহের শেষেই চুক্তি হতে পারে

জালিয়াতরাই ইভিএমের বিপক্ষে : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২২,  12:36 PM

news image

যারা জালিয়াতি এবং কারচুপি করতে চায় তারাই আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিপক্ষে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার আইভী রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জালিয়াতি ও কারচুপির নির্বাচন আওয়ামী লীগ চায় না। তাই আধুনিক টেকনোলজি ব্যবহার করার পক্ষে। আওয়ামী লীগ চায় সুষ্ঠু নির্বাচন, তাই সব আসনে ইভিএম ব্যবহার করার দাবি জানিয়েছিল।’ আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সেটাকে আওয়ামী লীগ সাধুবাদ জানায় উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘ইভিএম পদ্ধতিতে ভোট হলে নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘১৯৭৫ সালে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল। এর মূলহোতা বিএনপি। বঙ্গবন্ধুর জনপ্রিয়তা দেখে এবং নির্বাচনে হারানো যাবে না-এটা বুঝতে পেরেই হত্যার রাজনীতি শুরু হয়েছিল। তাই ’৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যার ধারাবাহিকতায় সেই পরাজিত শক্তি ২০০৪ সালের ২১ আগস্ট রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে পারেনি।’

আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নারী নেত্রী আইভী রহমানকে স্মরণ করে তিনি বলেন, ‘একুশে আগস্ট গ্রেনেড হামলা ছিল ইতিহাসের নৃশংস ঘটনা। সেদিন প্রাইম টার্গেট ছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাস বিরোধী সমাবেশ করতে গিয়ে আমাদের ওপরে কি বর্বরোচিত হামলা করা হয়েছিল! সেই হামলায় বহু নেতা প্রাণ হারান। আইভী রহমানসহ নিহত সবাইকে স্মরণ করছি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আইভী রহমান নির্লোভ নেতা ছিলেন। তিনি কখনো সভামঞ্চে বসতেন না। কর্মীদের সঙ্গে মাঠে বসতেন। সেদিনও ট্রাকের বাইরে মিছিল নিয়ে কর্মীদের সঙ্গে ছিলেন।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির