ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব

জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৩,  1:13 PM

news image

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে তার বাসা থেকে বুধবার বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জামায়া‌তে ইসলামীর ঢাকা মহানগর উত্ত‌রের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার জা‌নি‌য়ে‌ছেন, ম‌তিউর রহমান আক‌ন্দের ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। ২৪ অক্টোবর রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার এমআরআই করেছেন। আজ (বুধবার) হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সম‌য় তার বাসায় পু‌লিশ আসে। 

পু‌লিশ তাকে অ্যাম্বু‌লেন্সে ক‌রে নি‌য়ে গে‌ছে ব‌লে দা‌বি ক‌রে‌ন তিনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির