ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে পাকিস্তানের ব্যাপক সমালোচনা জয়শঙ্করের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৫,  12:14 PM

news image

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভারতের হয়ে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিউইয়র্কের স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) দেওয়া এ বক্তব্যে পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন তিনি।

পাকিস্তানকে ইঙ্গিত করে জয়শঙ্কর বলেন, “বড় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল একটি দেশে। যখন কোনো দেশ সন্ত্রাসবাদকে সরকারি নীতি হিসেবে গ্রহণ করে, যখন সন্ত্রাসবাদের হাব বিশালভাবে কাজ করে, যখন সন্ত্রাসবাদের গুণ গাওয়া হয় তখন এ ধরনের কাজকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে হবে।”

পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ হিসেবে অভিহিত করে ভারতীয় মন্ত্রী অভিযোগ করেন, গত কয়েক দশক ধরে ভারতে যেসব সন্ত্রাসী হামলা হয়েছে সেগুলোর জন্য পাকিস্তান দায়ী।

তিনি বলেন, “ভারত স্বাধীনতা থেকে সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করছে।”

পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর নিয়ে জয়শঙ্কর বলেন, “ভারত তার জনগণকে রক্ষায় তার আত্মরক্ষাকে ব্যবহার করেছে। এছাড়া যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনেছে।”

তিনি আরও বলেছেন, “সন্ত্রাসবাদের অর্থায়নকে শ্বাসরোধ করতে হবে। সন্ত্রাসবাদের বাস্তুতন্ত্রের ওপর অব্যাহত চাপ প্রয়োগ করতে হবে। যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাকারী দেশগুলোকে প্রশ্রয় দেয় তারা দেখবে সন্ত্রাসবাদ তাদেরই পাল্টা হামলা করছে।”

সূত্র: এনডিটিভি

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির