ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার

জনপ্রিয় অভিনেতা সতীশ কৌশিকের জীবনাবসান

#

বিনোদন ডেস্ক

০৯ মার্চ, ২০২৩,  1:58 PM

news image

বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ কৌশিক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সামাজিকমাধ্যমে তার মৃত্যুর খবরটি জানান বিশিষ্ট বলিউড অভিনেতা অনুপম খের।

একটি টুইটে অনুপম খের লেখেন, ‘আমি জানি, জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যু। কিন্তু আমি কখনও ভাবিনি, আমার প্রিয় বন্ধুর জন্য কোনো দিন আমাকে এটা লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ। তোমার মতো বন্ধুর অনুপস্থিতিতে জীবন বদলে যাবে। ওম শান্তি।’

জানা গেছে, দিল্লিতে হাসপাতালে নিয়ে আসার পথে হৃদরোগে আক্রান্ত হন ‘তেরে নাম’ খ্যাত পরিচালক সতীশ কৌশিক। গত ৭ মার্চ জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার আয়োজিত হোলির উৎসবেও দেখা গিয়েছিল তাকে। এরপরই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় সতীশ কৌশিকের। 

সতীশ কৌশিকের মৃত্যুতে শোক জানিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতও। তার পরবর্তী ছবি ‘ইমার্জেন্সি’তে উপ-প্রধানমন্ত্রী জগজীবন রামের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরোঁ কা রাজা’ ছবির হাত ধরে যাত্রা শুরু পরিচালক সতীশ কৌশিকের। পরে ‘হাম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’-এর মতো ছবি পরিচালনা করেন তিনি। সালমন খানের ‘তেরে নাম’ ছবির হাত ধরে পরিচিতি বাড়ে পরিচালক সতীশ কৌশিকের। 

শুধু পরিচালক হিসাবে নয়, অভিনেতা হিসাবেও নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ক্যালেন্ডারের চরিত্রে তার অভিনয় এখনও মনে আছে দর্শক ও সিনে-অনুরাগীদের। আশি ও নব্বইয়ের দশকের একাধিক ছবির পাশাপাশি হালের ‘বাগী ৩’, ‘ছত্রিওয়ালি’র মতো ছবিতেও অভিনয় করেছেন সতীশ কৌশিক। পর্দায় তার কৌতুকাভিনয় ছিল অবিস্মরণীয়। 

সূত্র : আনন্দবাজার

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির