ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

চিনির দাম বাড়ল, পামঅয়েলের কমলো

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২২,  5:06 PM

news image

চিনির দাম প্রতি কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা, আর প্যাকেটজাত চিনি ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ কথা জানান। 

তিনি বলেন, চিনি ও পামঅয়েলের দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। আজ বিকেলের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন। তিনি বলেন, নতুন দাম অনুযায়ী, চিনির দাম ৬ টাকা বাড়িয়ে খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা, আর প্যাকেটজাত চিনি ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পামঅয়েল সুপার প্রতি লিটারে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে, যা আগে ১৩৩ টাকা লিটার বিক্রি হতো। 

চিনির দাম বাড়ানোর বিষয়ে সিনিয়র সচিব বলেন, কারণ আমরা আগে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ডলারে দাম ধরতাম না। বর্তমানে ১০৫ টাকা দরে ডলার ধরলে চিনির দাম বেশি হয়। সেজন্য কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। আর সয়াবিন ইতোমধ্যেই কমিয়ে দেওয়া হয়েছে লিটারে ১৪ টাকা।

তিনি বলেন, আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে যে, বেশি দামের যে তেল বাজারে আছে, সেটা আগের দামে বিক্রি করতে হবে। এখন যে তেল বাজারে যাবে, সেটা লিটারে ১৪ টাকা কম দামে বিক্রি হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির